আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরল পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) বিকালে বিরল পৌর বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
পৌর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুল হক হিরা এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহসভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, পৌরযুবদলের আহŸায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহŸায়ক মামুনুর রশিদ, জাহাঙ্গির আলম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, শ্রমিকদলের আহŸায়ক সাইফুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বিরল পৌর বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
জানুয়ারি ৪, ২০২৬


































