গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেগোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।
স্থানীয়রা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আমন্ত্রণ/এজি


































