গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামদিয়া নুরল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরল হক সরকারের ২৬তম মৃত্যুবার্ষিকী এবং কলেজের মৃত্যুবরণকারী অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মাগফেরাত কামনাসহ সদ্য যোগদানকারী শিক্ষকদের বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামদিয়া নুরল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর (অব.) গোলাম রসুল আজাদ।
কলেজের অধ্যক্ষ ফেরদৌস মো. নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সাব্বির আলম ও প্রদর্শক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এবং প্রাক্তন উপাধ্যক্ষ এটিএম নূরুন্নবী চৌধুরী কাওসার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য এ.এস.এম তাওয়াব হোসেন রতন, আবু বক্কর সিদ্দিক শাহিন ও এস.এম মামুনুর রশিদ, আনসার আলী, শাহারুল ইসলাম ও আহাম্মদ আলী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, কলেজের শিক্ষক প্রতিনিধি সাইদুর রহমান তালুকদার, আজিজুল হক ও মদিনা পারভীন সুমি প্রমুখ।
শেষে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরল হক সরকারসহ কলেজের মৃত্যুবরণকারী সকল শিক্ষক-কর্মচারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জের কামদিয়া নুরল হক কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ডিসেম্বর ১৩, ২০২৫


































