গোলাম মোস্তাফজিার রহমান মলিন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পাদ অফিস চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করেন সহকারি কমিশনার ( ভূমি) সাব্বির হোসেন। এ সময় প্রাণিসম্পাদ অফিসার ডা. শফিউল আলম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ অফিসার জানান, হিলিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৪২ টি পরিবারের মাঝে দুটি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
ডিসেম্বর ১, ২০২৫
































