মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
মফস্বল সাংবাদিকতার সমস্যা ও উত্তোরণের লক্ষ্যে সাংবাদিকদের একতাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আজ শনিবার (২৯ নভেম্বর) দপুরে বিরামপুরে এক মতবিনিময় সভা করা হয়েছে।
পুরাতন বাজার আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন, ঢাকার জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিষ্ট গোবিন্দ শীল। এসময় মতামত ব্যক্ত করেন, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মে হক।
ঢাকামোড়২৪ এর সম্পাদক রফিকুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক মানিক, ইত্তেফাকের বিরামপুর সংবাদদাতা নজরুল ইসলাম,কালেরকণ্ঠ প্রতিনিধি মাহবুর রহমান, প্রথম আলো প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, মানব জমিন প্রতিনিধি এবিএম মুছা, এশিয়ান টিভির প্রতিনিধি রিপন চৌধুরী মানিক, নয়াদিগন্ত প্রতিনিধি জাকিরুল ইসলাম, বিজয় বাংলার প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাদেশ টুডের প্রতিনিধি ইব্রাহিম মিয়া, ভোরের কাগজ প্রতিনিধি পবন কুমার শীল।
আমন্ত্রণ/এসিজি
মফস্বল সাংবাদিকতার সমস্যা ও উত্তোরণে মতবিনিময় সভা
নভেম্বর ২৯, ২০২৫


































