আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের ক্রীড়া বান্ধব সাধারণ সম্পাদক সজল কুমার দাস উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ কওমী মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের হাফেজ শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন। সম্পাদক মহদোয় নিজস্ব অর্থায়নে কোরআনের পাখিদের শরীর ও মন সুস্থ সবল রাখতে নেট সহ ভলিবল ও ব্যাটমিলটন প্রদান করেন। রোববার সকালে প্রেসক্লাব কার্যালয়ে উচাই এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম নীরব ও শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেক্লাবের সম্পাদক সজল কুমার দাস, মোহনা টেলিভিশন ও যুগান্তর প্রতিনিধি আকতার হোসেন বকুল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি বাবুল হোসেন ও দৈনিক খোলা কাগজ ও জনবানী প্রতিনিধি রেজুয়ান হোসেন হিরো প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবি এতিম শিশুদের খেলার সামগ্রী প্রদান
নভেম্বর ২৩, ২০২৫


































