গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার জেলা শিল্পকলা আয়োজিত উপজেলা ভিত্তিক সাস্কৃতিক অনুষ্ঠান ’একই বৃন্তের ফুল’ শীর্ষক অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় নাটক সহ ৭টি ইভেন্টে সেরা পুরস্কারে মনোনয়ন লাভ করেছে।
আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমী একটি ঘোষণাপত্রে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী শুক্রবার বিকেল ৪ টায় ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানববন্ধনে গ্রান্ড ফিনালের মধ্য দিয়ে একই বুন্তের ফুল শীর্ষক অনুষ্ঠানে মনোনয়ন প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
গত শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিল।
মনোনয়ন প্রাপ্তরা হলেন, সেরা উপস্থাপক আজিজুল ইসলাম, সেরা কন্ঠশিল্পী (পুরুষ) আজাদুল ইসলাম, সেরা শিশু শিল্পী আরশি দাশ, সেরা দলীয় সঙ্গীত গোবিন্দগঞ্জ দল, সেরা দলীয় নৃত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নৃত্যদল, সেরা আবৃত্তি শিল্পী উম্মে রাফিয়া সুমি, সেরা বিশেষ পরিবেশনা নাটক মানিক জোড়।
আমন্ত্রণ/এসিজি
’একই বৃন্তের ফুল’ শীর্ষক অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় নাটক
নভেম্বর ১২, ২০২৫


































