কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুরের শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লি. সদর দিনাজপুর (রেজিঃ নং-১২৭) ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান। এতে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. আব্দুল মজিদ সরকার, মো. শাহ মখদুম, এলাকার এলাকার সমাজসেবক মনিরুজ্জামান।
সমিতির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সাজেদুর রহমান সাজু, সহকারী নির্বাচন কমিশনার জাহিদ হাসান, আমিনুল ইসলাম, মোসলেম উদ্দিন বাবু, মোঃ সিরাজ, ডা. জসিম উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মো. ফরিদ হোসেন।
প্রধান অতিথি মো. মহিউদ্দিন মন্ডল বকুল নব-নির্বাচিত সভাপতি মো. আইনুল হক, সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর মোল্লা, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য মো. হাসান আলী, মো. আব্দুল মজিদ, মো. আজাহার আলী বাবু ও মো. রেজাউল ইসলামকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শপথ পাঠ করান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. মতিয়ার রহমান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লি. এর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
অক্টোবর ২৬, ২০২৫


































