কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন প্রচেষ্টার (জিইউপি) উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে আজ রোববার (২৬ অক্টোবর) ২০ জন হতদরিদ্র নারীর মাঝে ৪০ টি ছাগল বিতরণ করা হয়েছে।
উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন প্রচেষ্টার (জিইউপি) ছাগল পালন প্রকল্পের আওতায় ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বিরল উপজেলার ধামইর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম উন্নয়ন প্রচেষ্টা (জিইউপি)’র নির্বাহী পরিচালক ফরিদা বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন। উপকারভোগীদের মাঝে ছাগল পালন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট পশু চিকিৎসক ডা. মো. মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথি বিরল উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান বলেন, হত-দরিদ্র ২০ জন নারীর মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হচ্ছে। তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ছাগল পালন কর্মসূচী যথেষ্ঠ অবদান রাখবে।
জিইউপি’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম বলন, তৃণমূল পর্যায়ে হত-দরিদ্র নারীদের স্বাবলম্বি করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই ছাগল বিতরণ।
অনুষ্ঠানে ইউপি সদস্য মো. মালেক, সদস্যা হারেসা খাতুন সহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জিইউপি’র ২০ জন হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
অক্টোবর ২৬, ২০২৫
































