বগুড়া ব্যুরো:
বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সেই সঙ্গে দুটি মোচর সাইকেল উদ্ধার করেছে। রোববার বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আবু হুরাইরা আকন্দ (১৯) নামের এই নেতাকে আটক করে।
তিনি বগুড়া পৌর ছাত্রলীগের ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিল। এসময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই আবু জারা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানা ওসি শফিকুল ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
শাজাহানপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
সেপ্টেম্বর ২৯, ২০২৫


































