আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার আহবায়ক ও হানিফ মোহাম্মদকে সদস্য সচিব করে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটি জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেয়।
আগামীতে দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা ও বিএনপি’র সকল কার্যক্রম গুলোকে এগিয়ে নেওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে রাজনৈতিক কর্মকাণ্ড, গণতন্ত্র ও মুক্তচিন্তার সঠিক বার্তা প্রচারে সর্বদা এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে আহবায়ক এ্যাড. ডলার বলেন, “তরুণদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে আমরা অনলাইন ও অফলাইনে বিএনপির সকল কাজের পাশে থেকে সহায়ক ভূমিকার দ্বায়িত্ব পালন করব। পাশাপাশি দলের আদর্শ ও উন্নয়ন ভাবনা ছড়িয়ে দিতেও এই সংগঠনের মাধ্যমে কাজ করব।
১১ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ১’জন, যুগ্ম আহ্বায়ক ৪’জন ও সাধারণ সদস্য আছেন ৪’জন।
আমন্ত্রণ/এসিজি


































