বেলাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুর শহীদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এবং দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) “জিইডিএসআই বান্ধব গ্রীন স্কুল”ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম।এতে সভাপতিত্ব করেন উজ্জ্বল কুমার রায়, সহকারী শিক্ষক, শহীদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরবিন্দ সিলভেস্টার গমেজ, সিনিয়র ম্যানেজার, দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং মোঃ সিরাজুল ইসলাম, ইউপি মেম্বার, ফাজিলপুর ইউনিয়ন। স্বাগত বক্তব্য প্রদান করেন জনপল স্কু, এডুকেশন টেকনিশিয়ান অফিসার, ওয়ার্ল্ড ভিশন।
প্রধান অতিথি ৮টি ইউনিয়নের ৮টি বিদ্যালয়কে পরিবেশবান্ধব “গ্রীন স্কুল”হিসেবে ঘোষণা করেন। বিদ্যালয়গুলো হলো: চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়-চেহেলগাজী ইউনিয়ন, খোসালপুর বালিকা বিদ্যালয়-সুন্দরবন ইউনিয়ন, পুর্ব পারগাঁও প্রাণকুমার উচ্চ বিদ্যালয়-ফাজিলপুর ইউনিয়ন, শহীদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-শেখপুরা ইউনিয়ন, ফাসিলাডাঙ্গা পরজপুর উচ্চ বিদ্যালয়-শশরা ইউনিয়ন, মোহনপুর উচ্চ বিদ্যালয়– আউলিয়াপুর ইউনিয়ন, আলিম মাদ্রাসা-উথরাইল ইউনিয়ন, আদর্শ উচ্চ বিদ্যালয়-দিনাজপুর পৌরসভা।
সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, শিক্ষার্থীদের প্রকৃতি ও মানবতার সাথে সংযুক্ত করতে এবং বিদ্যালয়কে প্রকৃত শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে জিইডিএসআই (জেন্ডার সমতা, প্রতিবন্ধিতা এবং সামাজিক অন্তর্ভুক্তি) ফ্রেন্ডলি গ্রীন স্কুল নামের একটি নতুন সামগ্রিক মডেল চালু করা হয়েছে। পরিবেশবান্ধব দিকগুলো এতে যুক্ত করে এ মডেলকে আরও সমৃদ্ধ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শাকেরিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বলেন যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় ব্যবস্থাপনার সমন্বয়ে একটি সমন্বিত গ্রীন স্কুল বাস্তবায়ন কমিটি গঠন করতে হবে, যাতে গ্রীন স্কুল বাস্তবায়ন কার্যকরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জেডসি বান্ধব গ্রীণ স্কুল ঘোষণার অনুষ্ঠান-২০২৫
সেপ্টেম্বর ১৮, ২০২৫
































