প্রেস বিজ্ঞপ্তি:
বগুড়া জেলা নাগরিক ঐক্যর উদ্যোগে সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষ্যে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে আয়োজিত এক আলোচনা সভা উপজেলা রাজু আহমেদের (জয় বাহাদুর) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-বগুড়া জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর। আরো বক্তব্য রাখেন -জেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মামুনুর রশিদ মামুন, সাদ্দাম হোসেন, রবিউল ইসলাম, উপজেলা নেতা মহিদুল ইসলাম, আব্দুল মজিদ, শাপলা বেগম, লিপি বেগমসহ অনেকে।
সভায় সবার সিদ্ধান্ত ক্রমে- রাজু আহমেদ (জয় বাহাদুর) কে আহবায়ক, আব্দুল মজিদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নাগরিক ঐক্যর সারিয়াকান্দি উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































