বগুড়া ব্যুরো :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও হাঁস খেলার আয়োজন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।রবিবার (২৪ আগস্ট) শহরের সরকারি আজিজুল হক কলেজে এই কর্মসূচি পালন করা হয়।বেলা সাড়ে ১১টায় কোকো স্মৃতি সংসদ কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।
এ সময় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ লেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাঁস খেলার আয়োজন করা হয়।আয়োজকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফি মাহমুদ, যুব উন্নয়ন একাডেমির সভাপতি রবিউল ইসলাম দারুন, গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাউসার মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. মেহেদী হাসান হীরা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় হাঁস খেলা
আগস্ট ২৫, ২০২৫
































