রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর):
দিনাজপুরের কাহারোলে “অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ পালিত ও উদ্বোধন হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে ও কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. জোবায়দা নাজনীন এর সঞ্চালনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রায় মধ্যে দিয়ে শুরু হয় সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহের কর্মসূচী।
১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা. নির্ধারিত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ.পবিত্র কোরআন তেলোয়াত.গীতাপাঠ. আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ.স্বাগত বক্তব্য.মাছ চাষি ও মৎস্যজিবিদের বক্তব্য এবং আলোচনা সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
এসময় উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।উপজেলা বিএনপি সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা। উপজেলা সমবায় কর্মকর্তা সারোয়ার মুর্শেদ। ভেটেনারী সার্জন মো. আসাদুজ্জামান শুভ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. জোবায়দা নাজনীন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী. মৎস্য চাষী মৎস্যজিবি রাজনৈতিক ব্যাক্তিবর্গ। সামাজিক সংগঠের নেতৃবৃন্দ। প্রদর্শনী সমিতির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
আগস্ট ১৮, ২০২৫


































