গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অশোক কুমার আগরওয়ালা এবং আল মামুন মোবারক পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার বেলা ১১ টায় সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা সিপিবি’র সাবেক সম্পাদক কমরেড আব্দুর রাজ্জাক।
সম্মেলন উপলক্ষে উপজেলা সিপিবি’র সভাপতি অশোক কুমার আগরওয়ালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী এবং প্রধান বক্তা ছিলেন জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সিপিবি নেতা কমরেড বিপ্লব চাকী, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তাজুল ইসলাম, সাঘাটা উপজেলা সিপিবি’র সভাপতি যোগেশ্বর বর্মণ, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক রেজাউল করিম রন্জু, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ছাইদুর রহমান ও সাধারণ সম্পাদক ওহেদুন্নবী মিলন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ মুরমু, উপজেলা যুব ইউনিনের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমূখ।
উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে সম্মেলনে আগত সিপিবি’র সকল নেতা-কর্মীদের সম্মতিতে অশোক কুমার আগরওয়ালা এবং আল মামুন মোবারক মামুনকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































