গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, ওসি তদন্ত পবিত্র কুমার, ওসি হাইওয়ে মোজাফফর হোসেন, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসাইন, এনসিপির উপজেলা আহ্বায়ক ডাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, যুব আন্দোলনের মুফতি তৌহিদুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আগস্ট ১১, ২০২৫


































