বগুড়া ব্যুরো
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার (৩৫)কে প্রাণনাশের হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় ময়দানহাট্টা ইউনিয়নের মথুরজান গ্রামের শেখ সাদীর স্ত্রী বিএনপি নেত্রী ইয়াসমিন আক্তার মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগে একমাত্র আসামী হলেন-উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাগুলপুর গ্রামের বাবলু রহমানের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বিপুল রহমান (২৬)।
অভিযোগে বলা হয়েছে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছবি দিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিছু দলীয় বাক্য যুক্ত করে পোস্ট করেন। সেই পোস্টে বিপুল রহমান তার ব্যবহৃত ফেসবুক আইডি যার নাম “গল্পের শহর” হতে বিভিন্ন অশ্লীল ভাষায় মন্তব্য করে। যা দেশনায়ক তারেক রহমানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে। আমি এর প্রতিবাদ করলে ১৪ জুলাই বিকেলে আসামী বিপুল রহমানের ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে ভয়েস রের্কডিং করে আমার কাছে পাঠায়। এতে বিভিন্ন রকমের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে
থানায় অভিযোগ দিয়েছি
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন অভিযোগ পাবার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে বিএনপি নেত্রীকে প্রাণনাশের হুমকি, ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ
জুলাই ১৬, ২০২৫
































