আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
দীর্ঘ ২০’বছর পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে ।এ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে প্রভাষক মো. সাইদুর রহমান সভাপতি নির্বাচিত হয়। বুধবার অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে ২’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রভাষক মো. সাইদুর রহমান চেয়ার মার্কা প্রতীকে ৯৯’টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেও একমাত্র প্রতিদ্বন্দী মো. কামরুজ্জামান (মোল্লা রতন) ছাতা প্রতীকে ৪২ ভোট পান। এ কমিটির অন্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি মোছা. মোমেনা বেগম, সদস্য মো. ওয়াজেদ আলী, আব্দুল হক, মো. সিরাজুল ইসলাম, রাফসান ছানি পিয়াস, শ্রীমতি সন্ধ্যা রানী ও মোছা. নাজমা বেগম।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। উপজেলা সমবায় সমিতি লি. এর মোট ভোটার সংখ্যা ১৬০ জন। আজকের নির্বাচনে ১৯’জন ভোটার অনুপস্থিতি থাকলেও ১৪১’জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি


































