আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে ”কিস্তি ক্রেতা সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (২ জুলাই) সকাল ১১টায় ওয়াল্টনের পক্ষ থেকে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ফুলবাড়ী পৌর শহরের ওয়াল্টন প্লাজায় তিন জন মৃত ক্রেতার পরিবারকে ক্রয়কৃত পণ্যের কিস্তি মকুফসহ ৫০ হাজার টাকা করে প্রতিটি পরিবারকে সুরক্ষা সহায়তার অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ওয়াল্টন প্লাজা ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল। এসময় বিরামপুর শাখা ব্যাবস্থাপক হাসান আলী, দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্স, মার্কেট মালিক আফতাব হোসেনসহ ফুলবাড়ী ওয়াল্টন প্লাজার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, কিস্তিতে ওয়াল্টন পণ্য কিনলে ওই ক্রেতাদের জন্য একটি করে সুরক্ষা কার্ড দেয়া হয়। কিস্তি প্ররিশোধের আগে যদি কোন গ্রাহক মৃত্যু বরণ করে তবে তাদের পরিবারকে ওয়াল্টনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানসহ কিস্তি মকুফ করা হয়। এই সুরক্ষা সহায়তার অংশ হিসেবে ফুলবাড়ী,পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার তিন জন মৃত গ্রাহকের পরিবারকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা অর্থিক সহায়তা প্রদান করা হলো। ইতোপুর্বেও সহায়তা দেয়া হয়েছে, এই আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে মৃত ক্রেতার পরিবারকে ওয়াল্টনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
জুলাই ২, ২০২৫


































