মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. শাফিউল মাজলুবিন রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাজাহান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদ্বয় মেলায় আগত বিভিন্ন ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষী সহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।
এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, ১৯-২১জুন এই তিনদিন ব্যাপী ফল মেলা চলবে এবং রাণীশংকৈল উপজেলাকে ফল সমৃদ্ধি করার লক্ষে্ এ মেলার আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
রাণীশংকৈলে তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন
জুন ১৯, ২০২৫
































