আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক:
মুসলমান ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযথভাবে উদযাপিত হয়েছে। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে।
আজ শনিবার (৭ জুন) সকাল থেকেই মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলার ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি ও পেশার মুসল্লীবৃন্দ। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন।
এদিকে ফুলবাড়ী সরকারি কলেজ ঈদগাহ মাঠসহ ফুলবাড়ী গোরাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, কানাহার ঈদগাহ মাঠ, মারকাস মসজিদ, চকচকা ঈদগাহ মাঠ, চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহমাঠসহ বিভিন্ন এলাকার ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আজহার ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা।
আমন্ত্রণ/এসিজি
ত্যাগের মহিমায় ফুলবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উদযাপন
জুন ৭, ২০২৫


































