গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলকুঁড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৩)। নিহতরা দু’জনই গার্মেন্টকর্মী।
স্থানীয়রা জানান, খুব দ্রæতগতি রংপুরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি মহাসড়কের রোড ডিভাইরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটারসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের দাবী অপরিকল্পিত রোড ডিভাইডারের কারণে এই স্থানে বার বার দুর্ঘটনা ঘটছে। এই ডিভাইডরা তুলে না ফেলা পর্যন্ত তারা সড়ক অবারোধ করে রাখবে। পরে আলোচনা করে হাইওয়ে পুলিশ ও যৌথবাহিনী আশ^াস দিলে প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নাম পরিচয় পাওয়া গেছে। তার বাড়ী কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
জুন ৬, ২০২৫


































