গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাসরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই মাঠ অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলমের সভাপত্বিতে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাদিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, প্রধান গ্রæপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ি শিল্পপতি আলহাজ¦ নাজির হোসেন প্রধান, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারি অধ্যাপক আবু তাহের, সহযোগি অধ্যাপক রশিদুল ইসলাম, কৃষক প্রতিনিধি ও মাশরুম চাষী মো. রাকিব ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারী কৃষকদের মাশরুম চাষ করে নিজেদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে মাশরুম চাষ বাড়ানোর আহŸান জানান। এজন্য প্রশিক্ষণ সহ সকল ধরণের সহযোগিতার আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে মহিমাগঞ্জ সহ বিভিন্ন এলাকার দুইশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে মাসরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ বিষয়ক মাঠ দিবস
জুন ৪, ২০২৫
































