বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে এক বছরের কারাদÐ থেকে রক্ষা পেতে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও গ্রেপ্তার এড়াতে পারলেন না আলী হাসান (৪৫) নামের এক বৃদ্ধ। গোপন তথ্যের ভিত্তিতে তাকে রোববার (১ জুন) রাতে দিনাজপুরে বিরল উপজেলা থেকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
আলী হাসানের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের ল²ীকোলা সেনপাড়া গ্রামে। সোমবার (২ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানা পুলিশ জানায়, ২০১৩ সালের একটি প্রতারণা মামলায় আলী হাসানের এক বছরের সশ্রম কারাদÐ ও অর্থদÐ করেন আদালত। এই সাজা প্রদানের পর থেকে আলী হাসান এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। পরে ২০১৫ সালে আরও দুইটি এবং ২০১৭ সালে আরো একটি প্রতারণা মামলায় আলী হাসানের কারাদÐ ও অর্থদÐ হয়েছে। আলী হাসান মোট চারটি মামলায় আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত হন।
পুলিশ জানায়, আলী হাসান, দিনাজপুরের বিরল উপজেলা সদরে এক ইউপি সদস্যের বাড়িতে গোপনে বসবাস করতেন। এখান থেকে সে আলু ব্যবসার সঙ্গে জড়িত। গত রবিবার রাতের তিনটায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈমুদ্দিন বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আলী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হাসান চারটি সাজাপ্রাপ্ত মামলার আসামি ছিলেন।
আমনত্রণ/এসিজি


































