বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ধারণ বøাকমেইল করে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক যুবক। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের হুদাবালা আকন্দপাড়া গ্রামের এঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শনিবার রাতে দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে শুক্রবার দুপুরে কৌশলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে লাবিব হাসান (২২) পার্শ¦বর্তী বাড়িতে ডেকে নিয়ে আসেন। এসময় হঠাৎ শিক্ষার্থীর মুখ চেপে ধরে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করে একই গ্রামের সবুজ মিয়ার ছেলে নাইম মিয়া (১৪)।
ছবি তোলার পর লাবিব হাসান বলে আমার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন না করলে ফেসবুকের মাধ্যমে এই অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবো বলে হুমকি দিয়ে ধষণের চেষ্টা চালায়। এসময় ছাত্রী চিৎকার দিলে লাবিব কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, ধর্ষণের চেষ্টা
জুন ১, ২০২৫
































