বগুড়া ব্যুরো:
বগুড়ার শরেপুর উপজলোর খানপুর ইউনয়িনরে গোপালপুর র্পূবপাড়া গ্রামে সান্তনা বশ্বিাস (২৫) নামরে এক নারীর ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে থানা পুলশি। সোমবার (১৯ ম)রাত ৯টার দিকে তার স্বামীর বাড়রি আঙ্গীনা থেকে মরদহেটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২০ মে) সকালে মরদহেটি ময়নাতদন্তরে জন্য শহীদ জয়িাউর রহমান মডেকিলে কলজে (শজমিকে) হাসপাতালরে র্মগে পাঠানো হয়েছে।
পুলশি বলছে, প্রাথমকিভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলওে, নিহতের পরিবার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। নহিতরে স্বামী পলাশ বিশ্বাস দাবি করনে, সোমবার বিকেলে সান্তনা ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সময় বাড়ীতে কেউ ছিল না। এমনকি বাড়ীর প্রধান দরজাও ছিল বন্ধ। সান্তনার এক দেড় বছররে শিশু সন্তান রয়েছে।
নিহতের বাবা সুদেব কুমার মালী বগুড়া সদর উপজলোর তেলহিরা গ্রামের বাসিন্দা। তিনি বলেন,“তিন বছর আগে আমি আমার মেয়ের বিয়ে দেই পলাশ বিশ্বাসের সঙ্গে। বিয়ের পর থেকে ওদের সংসারে অশান্তি লেগেই ছিল। মেয়েকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী ও শ্বাশুরবাড়ীর লোকজন।এ নিয়ে একাধিকবার শালিসও বসেছে। মেয়েকে অনেকবার শান্ত থাকতে বুঝিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটার মৃত্যুই হলো। এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা।আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। আমি হত্যাকারিদের শাস্তির মাধ্যমে ন্যয় বিচার চাই।
অন্যদিকে পলাশ বিশ্বাস বলেন, “আমি বা আমার পরিবারের কেউ কখনো সান্তনাকে নির্যাতন করেনি। সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো, কিন্তু ছিল খুব সামান্য বিষয় নিয়ে।’
এ বষিয়ে শেরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম বলনে, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাব একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শরেপুরে নারীর লাশ উদ্ধার
মে ২০, ২০২৫


































