গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে রবিবার (৪ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। বিভাগীয় কমিশনারের সফর সঙ্গী হিসেবে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) এর অর্থায়নে ক্রয়কৃত পণ্য বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ,দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রেজাউল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
আমন্ত্রণ/এসিজি


































