মো. ইউসুফ আলী, দিনাজপুর :
চলমান কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর পৌর বিএনপি আয়োজিত ওয়ার্ড পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাত ৯ টায় শহরের ১২নং ওয়ার্ডের পুলহাট মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল মন্ডল বকুল।
উক্ত অনুষ্ঠানে ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ত্রাণ সম্পাদক মো. নাজিমুল হক লিটন, দপ্তর সম্পাদক মো. সাইফুল আলম, স্থানীয় ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদ, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল প্রমুখ।
এ সময় পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সর্বশেষে পুলহাট মোড়ে ব্যবসায়ী, দোকানদার, স্থানীয় জনসাধারণ সহ সকলের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































