গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে দ্বন্দে ক্রয়করা ৩৩ শতক জমির ৫০৭ টি আকাশমণি গাছ কেটে ফেলার অভিযোগ পতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দরবস্ত ্ইউনিয়নের খাংসা মৌজায় এ ঘটনায় ঘটে। এতে প্রায় সাড়ে ৩লাখ টাকার ক্ষতির দাবি করেছে জমির মালিক ।
গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে দায়ের করা এজাহারের বাদি উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের মৃত জফের উদ্দীন শেখের পুত্র জাহিদ হাসান উল্লেখ করেন, একই উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু (কাইয়াগঞ্জ) গ্রামের মৃত তবিবুর রহমান চৌধুরীর পুত্র আবু তৌফিক রাশেদ চৌধুরীর কাছ থেকে কবলা দলিল মুলে ২০১৪ সালে ৩৩ শতক জমি ক্রয় করেন। এরপর এই জমিতে ৫শ’ ৭ টি আ্কাশমণি গাছ ছাড়াও বিভিন্ন ধরণের গাছ লাগিয়ে জমি ভোগ দখল করে আসছেন। বৃহস্পতিবার রাত আনুমাণিক ৩টার দিকে যোগশাজশে মৃত তবিবর রহমানের ছেলে আবু তৌফিক রায়হান চৌধুরী ওরফে পারভেজ, আবু তৌফিক রাশেদ চৌধুরী ও আবু তৌফিক রাজি চৌধুরী টিটো ২০/২৫ জন সশস্ত্র ব্যক্তি নিয়ে এই জমির চার বছর বয়সি ৫শ ৭টি আকাশমনি গাছগুলি কেটে ফেলে। যার মুল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। জাহিদ হাসান রিপু জানান তাদের হুমকি ধামকির কারণে গাছ কাটার সময় বাধা দিতে পাড়িনি। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































