মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অন্যায়ের প্রতি আপোষ করেন নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষকে ফেলে রেখে নিজের জীবনের তোয়াক্কা করেন নাই তিনি। তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। স্বাধীনতার সার্বভৌমত্ব যেন ভুলন্ঠিত না হয় সেজন্য তিনি আপোষ করেন নাই।
আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে এবং তার দূরদর্শিতার কারণে বিএনপির একটি কোনাও সরকার ভাঙতে পারেনি। বিএনপি’র মূল চালিকা শক্তি হচ্ছে তৃণমূল। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিনা ভোটে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। বিনা ভোটে রাষ্ট্রক্ষমতায় থাকতে যেয়ে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার কারণে। ভারতীয় স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে একটা নতজানু সরকারি পরিণত করে। ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল এই হাসিনা সরকার। তাই গত পাঁচই আগস্ট শুধু মানুষের আন্দোলনে শেখ হাসিনার পতন হয় নাই, বাংলাদেশকে নিয়ে যে রাষ্ট্রটি কুরাজনীতি করছিল, যার কুদৃষ্টি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে ছিল তাদেরও পতন ঘটেছে। যখনই বিনা ভোটে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা তখনই তাদের স্বীকৃতি দিয়েছে ভারত। তাই গত ৫ই আগস্ট শুধু শেখ হাসিনার পতন হয় নাই বরং ভারতের কু রাজনীতির পতন হয়েছে বাংলার মাটিতে।
বাংলাদেশের স্বাধীনতা সর্বভূমুক্ত রক্ষা করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র কে সুরক্ষিত ও সুসংগঠিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার যেন খর্ব হয়, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি’র প্রয়োজন আছে। বাংলাদেশের ধ্বংস প্রায় প্রতিষ্ঠানগুলোর মেরামতের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের কোন বিকল্প নাই। তিনি সকল দল-মতের সাথে আলোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। যারা আমরা বিএনপি করি তাদের মনেপ্রাণে এই ৩১ দফা লালন করতে হবে। কারণ এই ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের মুক্তি আমাদের মুক্তি আছে। এই ৩১ দফার মধ্যে এমন কিছু জিনিস আছে যাতে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল দানবের পরিণত হতে পারবে না। দেশে কেউ গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। তারেক রহমানের এই একত্রিশ দফার মধ্যে দেশের অর্থনীতিকে সুসংগঠিত করার পরিকল্পনা আছে। তাই এই ৩১ দফা যে আমাদের কত প্রয়োজন এবং এই জাতির জন্য কত গুরুত্বপূর্ণ এটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস তার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যারা প্রফেসর মুহাম্মদ ইউনুস এর সাথে বিএনপি’র দূরত্ব সৃষ্টি করতে চান, আপনারা সেদিকে কান দেবেন না। বিএনপি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য ভোটের কথা বলে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের কথা বলে না। ভোট রাজনৈতিক অধিকার। যদিও বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বিএনপি। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আবার যদি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ডাক পড়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডের দিনাজপুর শহরের চৌরঙ্গী সিনেমার মোড়ে দিনাজপুর শহর বিএনপি আয়োজিত চলমান কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ড পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শেখ শামীম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রাসেদুজ্জামান মানিক, জেলা বিএনপির সদস্য আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিরা, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা আরাফাত রহমান রানা প্রমুখ।এ সময় পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ চৌরঙ্গী মোড়ের সকল ব্যবসায়ী, দোকানদার সহ সর্বস্তরের মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ কালে বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি’র প্রয়োজন রয়েছে
এপ্রিল ৯, ২০২৫


































