আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ীতে সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সঙ্গে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মো. জনাব আলী শাহের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা সদ্য যোগদানকারি ইউএনও মো. ইসাহাক আলীকে তার অফিস কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপনসহ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেফাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শ্রী রঞ্জিত চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ বিএসসি, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রী তারাপদ, বীর মুক্তিযোদ্ধা শ্রী জামিনীকান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে ইউএনও এর সাথে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা বিনিময়
এপ্রিল ৮, ২০২৫


































