মো. বেলাল হোসেন, দিনাজপুর :
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরকে আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “উদয়মান” সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের অর্ধ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
রোববার (৩০ মার্চ) ২৯ রমজান ‘উদয়মান’এর কার্যালয় (বালুয়াডাঙ্গা, সদর, দিনাজপুর) সংলগ্ন একটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বেশারাতুল হোসেন মেরাজ।
‘উদয়মান’সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান হাবলু এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, সমাজসেবা কার্যালয়, দিনাজপুর তার বক্তব্যে বলেন, সমাজকে এগিয়ে নিতে, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে নানাবিধ সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে উদয়মান সমাজকল্যাণ সংস্থা। উদয়মান যে ভাবে এত শত মহতি উদ্যোগ গ্রহণ করছে তা অতন্ত বিরল। এ ধরণের মহতি উদ্যেগ গ্রহণ করায় উদয়মান সমাজকল্যাণ সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক, উদয়মান এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের মিডিয়া সম্পাদক ইসাহাক হোসেন বিপ্লব। সঞ্চালনায় ছিলেন, কারিমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক, উদয়মান।
এছাড়াও রমাদ্বান মাসে ইফতার, রমাদ্বান উপহার, যাকাত ফান্ড এর মাধ্যমে স্বাবলম্বী করণ, চিকিৎসা সহায়তা, জায়নামাজ বিতরণ, ফিতরা’র চাল বিতরণসহ নানাবিধ কার্যক্রম বিদ্যমান ছিল।
আমন্ত্রণ/এসিজি


































