আব্দুস সালাম, দিনাজপুর :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) দিনাজপুরে নীমতলা জামে মসজিদে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর ৩নং ওয়ার্ড শাখার ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে মো. বজলুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ জালাল উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মো. রাশিদুল ইসলাম রিপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম, দিনাজপুর সুইহারি (বি.এম) কলেজের অধ্যক্ষ সোলেমান আজাদ, এবং অ্যাডভোকেট মাঈনুল আলম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































