আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র, অসহায়, দুস্থ পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ এর চাল বিতরণ করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর ইসলাম ও ফুলবাড়ী উপজেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক নাসিম আল আকতার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
আমন্ত্রণ/এসিজি


































