আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লি. এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মো. আবুল কাশেম সিকদার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। গত রোববার (১৬ মার্চ) কর্মচারী ইউনিয়ন রেজি রাজ-১৯৫৬ এর সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত আনন্দ উৎসবের মধ্যেদিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে।
নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদের মধ্যে সহ-সভাপতি মো. আ. ওয়াহেদ আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর নুর শাহিন বিনা প্রতিদ্বন্দীতায়, অর্থ সম্পাদক পদে মো. মহসিন আলী। নির্বাচন পরিচালনায় ছিলেন প্রধান আহব্বায়ক আব্দুর রউফ, মো. তাজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। ভোট গ্রহণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
আমন্ত্রণ/এসিজি
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
মার্চ ১৮, ২০২৫


































