গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক, হেলপার ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুঁড়িগ্রামের ভুরুঙ্গামারীর গছিডাঙ্গা গ্রামের জুহুরুল ইসলামের ছেলে পিকআপ চালক আশরাফুল আলম (৩৫), একই উপজেলার ছোট কাটামারি গ্রামের মৃত আনোয়ার হোসেন মিলুর ছেলে হেলপার জিহাদ হোসেন (২১) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোঘলটুলী গ্রামের হাসেন আলী ছেলে তারাজুল ইসলাম তারা (৩৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, শনিবার (১৫ ফেব্রæয়ারি) রাত আনুমনিক ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা গামী সবজিবাহী পিকআপ সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পিছনে থাকা মায়ের আর্শিবাদ নামের একটি যাত্রীবাহী কোচ পিকআপের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার জিহাদ মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমুর্ষূ অবস্থায় চালক আশরাফুল আলমকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
অপর দিকে একই রাত আনুমানিক ৮টার দিকে দ্রæতগামী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারাজুল ইসলাম তারা নামের এক আরোহী মারা গেছে। মরদেহগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ ৩জন নিহত
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
































