মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড় জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করার দায়ে আটোয়ারীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিকস এর মালিক মো. মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিকস এর মালিক মোছা. সাবিনা ইয়াছমিন কে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারায় এ দন্ড প্রদান করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































