মো. ইউসুফ আলী, দিনাজপুর:
দিনাজপুরের কৃতি সন্তান মো. আব্দুস সবুর দিনাজপুর জেলা সমবায় কার্যালয়ে জেলা সমবায় অফিসার হিসাবে যোগদান করায় আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শহরের বালুবাড়ীস্থ জেলা সমবায় অফিসের নিজ দপ্তরে নবাগত জেলা সমবায় অফিসার মোঃআব্দুস সবুর এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনাইটেড কো অপারেটিভ সোসাইটি লি. দিনাজপুর এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আহসান হাবীব, সেক্রেটারী মো. খায়রুল আলম, ডিরেক্টর মো. আজাদ হোসেন ও ম্যানেজার মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
উল্লেখ্য নবাগত জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর সবুর ইতিপূর্বে ২০১৭ ও ২০১৮ সালে দিনাজপুর সদর উপজেলায় সদর উপজেলা সমবায় অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের নবাগত সমবায় অফিসারের সাথে ইউসিএসএল এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
































