আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) এলাকার সড়কের পার্শ্বের বৈদ্যুতিক খুঁট থেকে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আবারো বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ বিহীন রয়েছে ৩০০ পরিবার।দুই আগে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।
স্থানীয় ভূক্তভোগীরা জানান, আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বিদ্যুতের লাইন বন্ধ হলে স্থানীয়রা লোডশেডিং মনে করেন। কিন্তু সকালে পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফরমারটি চুরির কারণে বিদ্যুৎহীন হয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন। এ কারণে বর্তমান্ উপজেলার দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষ।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বলেন, চুরি হওয়া ট্রান্সফরমারটি ২৫০ কেভির, যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎসেবা পান। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোপূর্বে ট্রান্সফরমার চুরি ঘটনার সংগে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজনকে আটক করা গেলেও ট্রান্সফরমারটি উদ্ধার করা যায়নি।
আমন্ত্রণ/এসিজি


































