আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পারইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (29 জানুয়ারি) বিকালে পারইল মাঠে অনুষ্ঠিত পাতা খেলা দেখতে অত্র এলাকার ছোট-বড় নারী-পুরুষ গণকদের খেলায় অংশনেয়া পাতাকে বিভিন্ন কৌশলে নিজেদের বিত্তে টানার দৃশ্য দেখে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
খেলা শেষে বিজয়ী গনকদের হাতে পুরস্কার তুলেদেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। এসময় বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শামীম হোসেন মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা সেকেন্দার আলী কবিরাজ ও নাঈম বাবু।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে তন্ত্রমন্ত্র এর পাতা খেলা অনুষ্ঠিত
জানুয়ারি ২৯, ২০২৫
































