মো. নুর ইসলাম, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিনাজপুর জেলা ও সদর উপজেলার পক্ষ থেকে আজ বুধবার (২২ জানুয়ারি) দিনাজপুরের বাঙ্গি বেচা ব্রিজ এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও কম্বল সামগ্রী বিতরণ করা হয়েছে।
দু’শতাধিক পরিবারের মাঝে দিনাজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জোবায়দুর রহমান এবং সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. রায়হান আলীর নিজ উদ্যোগে প্রতি পরিবারের মাঝে ২ কেজি চাল, ২ কেজি আলু ও ১টি করে কম্বল বিতরণ করা হয়।
জেলা মৎস্যজীবী দলের আয়োজকেরা বলেন, আমরা এই ধরনের সেবারকাজ সবেমাত্র শুরু করলাম, এই ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব। আগামীতে এই ধরনের সেবা কার্যক্রম বৃহৎ পরিসরে যাতে পরিচালনা করতে পারি সেদিকেও আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা চাই আমাদের এই সেবার কার্যক্রম অন্যেরা দেখে এই ধরনের মহতি সেবার কার্যক্রম হাতে নিয়ে সেবার হাতটি সম্প্রসারণ করে অন্যান্যদের উৎসাহ প্রদানের মাধ্যমে সেবার কাজে সহযোগিতা করতে পারে।
আমন্ত্রণ/এসিজি


































