গোপাল মোহন্ত. গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির কাউন্সিলে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনুকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু।
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামানের সঞ্চালনায় সংবর্ধিত সভাপতি রবিউল কবির মনু ছাড়াও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি গোপাল মোহন্ত, খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং বর্তমান সহ-সভাপতি মনজুর হাবীব মনজু, যুগ্ম-সম্পাদক শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, সদস্য বিপ্লব হাসান, আব্দুল হান্নান আকন্দ, অজয় চাকী প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা
জানুয়ারি ২১, ২০২৫
































