বগুড়া ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আমাদের রাজনীতির প্রাণ কেন্দ্র বগুড়া। কারণ এখানেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম স্থান। আজ থেকে ৮৯ বছর আগে তিনি বগুড়ার গাবতলীর উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন সৎ দেশপ্রেমিক সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর বাটিয়া গ্রামের যমুনাচরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, শহীদ জিয়া আপনাদের সন্তান। তার সম্পর্কে জানতে হবে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি এক দলীয় শাসনব্যবস্থা তেকে দেমেকে বহুদলীয় গণতন্ত্রের পথে এনেছেন।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবদলের সিনিয়র নেতা আতাউর রহমান সম্ভু, রেজাউল করিম বাবু, এনামুল হক সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, মিনহাজুল ইসলাম, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা যুবদলের আহŸায়ক মুহিদুল ইসলাম মুন্সি ও যুগ্ম আহŸায়ক তারাজুল ইসলাম ফনি।
এর আগে সকাল ১০টায় ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ। সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে ও ড্যাব বগুড়ার সহযোগিতায় দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেশন সেন্টারে ফ্রি চিকিৎসা ক্যাম্প। বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে জেলা বিএনপির দোয়া মাহফিল।
আমন্ত্রণ/এসিজি


































