বগুড়া ব্যুরো:
বগুড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পরিশোধের জন্য দেয়া চেক প্রত্যাখ্যান মামলায় ব্যবসায়ী আব্দুল গফুরকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৬ কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শাহ্নাজ পারভীন এই রায় দেন।
দন্ডাদেশ প্রাপ্ত আসামি মেসার্স শাহ সুলতান হিমাগারের স্বত্বাধিকারী আব্দুল গফুর বগুড়া শহরের রাজা বাজারের মৃত আকবর আলীর ছেলে। জামিনে মুক্ত হবার পর থেকেই তিনি পলাতক থাকায় গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার ব্যবসায়ী আব্দুল গফুর তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শাহ সুলতান হিমাগার ও শাহ সুলতান ফিড মিলস (প্রাঃ) লিমিটেডের ব্যবসা পরিচালনার জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে ব্যাংক ঋণ গ্রহণ করেন। ঋণের ওই টাকা সুদাসলে ৮৬কোটি ১৩লাখ ৫০হাজার ৫০ টাকা ব্যাংকের পাওনা দাঁড়ালে আসামি আব্দুল গফুর ব্যাংকের পাওনা ঋণের টাকার মধ্যে আংশিক পরিশোধ করার তার নামীয় ব্যাংক হিসেবের ৬ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৪২৪ টাকা মুল্যমানের একটি ব্যাংক চেক আল-আরাফাহ ইসলামী ব্যাংক বগুড়া শাখার অনুকুলে প্রদান করেন। ব্যাংকের বগুড়া শাখা ওই ব্যাংক চেকটি নগদ অর্থায়নের জন্য গত ২০১৭ সালের ৯ নভেম্বর ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ব্যাংক হতে প্রত্যাখান হয়। পরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক বগুড়া শাখার পক্ষ হতে লিগ্যাল নোটিশ দেয়ার পরেও আব্দুল গফুর ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া শাখার পক্ষে ক্ষমতা প্রাপ্ত প্রিন্সিপ্যাল অফিসার শহীদুল আলম বাদী হয়ে ঋণ গ্রহিতা ব্যবসায়ী মেসার্স শাহ সুলতান হিমাগারের স্বত্বাধিকারী আব্দুল গফুরকে আসামি করে এই মামলা দায়ের করেন।
আমন্ত্রণ/এসিজি
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>৬ কোটি ৭৯ লাখ টাকা অর্থদন্ড :</h2> <h1 style='color: black; margin: 0;'>বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় ব্যবসায়ীর এক বছরের জেল</h1>
জানুয়ারি ১৬, ২০২৫






























