বগুড়া ব্যুরো:
বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের জিরো পয়েন্টে সাতমাথায় এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। মানুষজন হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত। রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে তারা ৮ দফা দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব ও বর্তমান বগুড়া জেলা শাখার সভাপতি এম রেজাউল করিম সরকার রবিন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল বাশার চন্দন (এশিয়া সুইটস), সদস্য গোলাম রব্বানী (সা-বাবা কামালিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট), মাহফুজ রহমান (সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট), স্বপন কুমার পাল (গৌর গোপাল দধি ও মিষ্টান্ন ভান্ডার), আকবরিয়ার প্রতিনিধি জিএম শাহ মো. আরাফাত, শাহরিয়ার মো. জাকির হাসান, জিল্লুর রহমান, রাসেল মন্ডলসহ জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরার প্রতিনিধিগণ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন
জানুয়ারি ১৬, ২০২৫


































