মো. শাহ্ আলম বাবু,দিনাজপুর :
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান কোতয়ালী থানায় যোগদানের পর থেকে আইন শৃংখলার পরিস্থিতির উন্নতির পাশাপাশি বদলে গেছে কোতয়ালী থানার কার্যক্রমের চিত্র। সেই সাথে দিনাজপুর সদর উপজেলার সাধারণ মানুষেরা যে ভাবে আইনি সহযোগিতা বা নিরাপত্তা হিনতায় ইতোপূর্বে ভূগতেছিলেন কিন্তু নবাগত (ওসি) মতিউর রহমান যোগদান করার পর থেকে বর্তমানে আর কোন কার্যক্রম এর ত্রুটি বিচ্ছেদ তেমন সমস্যা নেই বলে জানিয়েছেন সাধারণ জনগণ।
ওসি মতিউর রহমান ভারপ্রাপ্ত কর্মকমর্তা সাধারণ মানুষের জন্য যে ভাবে নিবেদিত প্রাণ হিসেবে দিনে রাতে সেবা দিয়ে যাচ্ছেন ইতিপূর্বে কখনোই এরকম সেবা কোতয়ালী থানা থেকে সাধারণ জনগণ পাইনি। গত ডিসেম্বর-২০২৪ইং ডাকাতি, সিন্তাই, চাঁদাবাজি, খুন, গুম, রাজনৈতিক সহিংসতা, এবং রাজনৈতিক হত্যা, অবৈধ জমি দখল, এ ধরনের কার্যক্রম কোতয়ালী থানায় (ওসি) মতিউর রহমান যোগদান করার পর থেকে এসমস্ত কার্যক্রম কন্ধ করেছেন।
অফিসার ইনচার্জ যোগদান করার পরে থানার প্রতিটি পুলিশ সদস্য এবং অফিসার দেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে, আমার কোতোয়ালি থানাধিন অসহায় গরিব খেটে খাওয়া দিন মুজুর মানুষ গুলি কোন আইনি সেবা থেকে যেন বঞ্ছিত না হয় সে দিকে অবশ্যই আমাদের সকল পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে এ বিষয়ে অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান । কোতয়ালী থানা সুত্রে আরো জানা যায় যে গত ২২ অক্টোবর ২০২৪ ইং তারিখে দিনাজপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মতিউর রহমান দায়িত্ব গ্রহন করেন।
মো. মতিউর রহমান (ওসি) হিসেবে কোতয়ালী থানায় দায়িত্ব গ্রহনের পর ২২ অক্টোবর ২০২৪ ইং থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত মাত্র ২ মাস ৮ দিনের ব্যবধানে রাজনৈতিক মামলার ১১০ জন ওয়ারেন্ট, তামিল সাধারণ-জিআর ১১৬ জন, ও সিআর ২১ জন, ওয়ারেন্ট তামিল (সাজা জি আর) ২১ জন, সিআর ১২ জনকে গ্রেফতার করেন। তিনি ০২ মাস ০৮ দিনের ব্যবধানে বিভিন্ন সময়ে গোপন ও প্রকাশ্য অভিজান চালিয়ে মাদক দ্রব্য ভারতীয় নিসিদ্ধ ফেন্সিডিল ১৪৮ বতল। ১০৭৩ পিস ট্যাপেন্টাডল, ৪৫ পিস ইয়াবা, ৫২০ গ্রাম গাজা, ২৩ পিস ইনজেনশন, এবং ৩৯১ লিটার চোরাই মদ, উদ্ধার করার পাশাপাশি ৩৬টি মাদক মামলা সহ ৬০ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন।
জানা যায় যে, গত ০৫ আগষ্টের বিপ্লবের পরবর্তী সময় জনগণ পুলিশের মধ্যে একটি বৈরি সম্পর্ক হয়েছিল। সে সময় পুলিশ কোন কাজ করতে গেলে জনগনের বাধায় সম্মুখিন হয়েছিল। পুলিশ ও সে ক্ষেত্রে কোন কাজ করতে গিয়ে তখন তারা ভয় পাচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে মোঃ মতিউর রহমান কোতয়ালী থানার (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে জনগন ও পুলিশের বৈরী সম্পর্ক দুর হতে শুরু করে এবং জনগনের সাথে পুলিশের সম্পর্ক ভালো তৈরী হয় ।
ওসি মতিউর রহমান ইতোপূর্বে দিনাজপুর কোতয়ালী থানায় ২০১৫ ইং সালে এসআই হিসেবে কর্মরত থাকা কালিন সময় জনগনের সাথে সু-সম্পর্ক বজায় ছিল। সে সময় বিভিন্ন মাদক উদ্ধার এবং ভালো পুলিশিং সেবা প্রদান করার কারনে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি এই সম্পর্ক কাজে লাগিয়ে পুলিশ জনগনের সংকটকে দূরীভুত করেন তার সৎ সাহস ও চিন্তা আধুনিক রুচি শিলতার কারনে বর্তমানে বদলে গেছে কোতয়ালী থানার সকল কার্যক্রম । যার ফলে জনগণ এখন কোতয়ালী থানায় নির্ভিগ্নে সেবা গ্রহন করতে পারছে। সাধারণ মানুষ থানায় অভিযোগ বা জিডি এমন কি সত্য ঘটনা নিয়ে থানায় মামলা করতেও বিলম্ব হচ্ছে না। (ওসি) মতিউর রহমান এর নেতৃত্বে থাকা থানার কর্মরত এস.আই, এ.এস.আই, ও নারী পুলিশ সদস্যরা থানার আইন শৃংখলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে।
এক সাক্ষাৎকারে কোতয়ালী থানার (ওসি)মো. মতিউর রহমান বলেন কোতয়ালী থানায় যোগ দানের পর থেকে আমার অর্পিত দায়িত্ব সাধ্যমত পালন করার চেষ্ঠা করছি। আগামী দিনে আমার দায়িত্ব এবং কর্তব্য সততা ও নিষ্টার সাথে পালন করে যেন জনগনের পাশে থেকে জনগনের প্রত্যাশা পুরণ করতে পারি সে জন্য তিনি দিনাজপুরের সকলের কাছে দোয়া কামনা ও সহযোগিতা চেয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর কোতয়ালী থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পর থেকে আইন শৃংখলার পরিস্থিতি উন্নতি ঘটছে
জানুয়ারি ১৩, ২০২৫
































