আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে ও দিনাজপুর বন্ধু সংসদের উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) বাদ জুম্মা শহরের লালবাগ গোরস্থান ও কাঞ্চন কলোনী মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন দিনাজপুর বন্ধু সংসদের সভাপতি মামুন হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক এক মনজুরুল ইসলাম মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম সহ কার্যকরী কমিটির সদস্য কুদরত ই খুদা ডন, মাহফুজ আলম, বেলাল সিকদার রুবেল প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে শীতার্ত মাদ্রাসা ছাত্রদের মাঝে বন্ধু সংসদের কম্বল বিতরণ
জানুয়ারি ৪, ২০২৫
































