রীতা রানী কানু :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১০ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

সকাল ১১ টায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিডার ওপেন্দ্রনাথ রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পস্নাবন শুভ প্রমুখ। সভার শুরম্নতে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে পৌরশহরে বের করা হয়।
শেষে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
মার্চ ১১, ২০২৪


































