মো. লিটন হোসেন আকাশ, দিনাজপুর :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপশহর ৫ নম্বর সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বিভিন্ন ইভেন্টে চুড়ান্ত খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. আফতাব আলম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সংবাদ পত্রিকার এডিটর বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান আলী, আরো উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রশিদুল আলম শাহিন,সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি আজমেরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক,এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রনি, মারজান আলী,দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
































